দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাবার মৃত্যুর খবরে হাসপাতালে মেয়ের মৃত্যুঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার মৃত্যু খবর শুনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তাঁর মেয়ে শিউলি (৪০) ঢাকায় থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফেরার পথে বরিশাল নগরীর কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শিউলি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকালে তিনি মারা যান। একদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
কেএম